শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

যুদ্ধাপরাধী মোবারকের মেয়ের জামাতার দাপট, সরাইল এলজিইডিতেই একযুগ

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 3:27 pm

যুদ্ধাপরাধী মোবারকের মেয়ের জামাতার দাপট, সরাইল এলজিইডিতেই একযুগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয়ের সার্ভেয়ার শফিকুর রহমান। সরাইল উপজেলা কার্যালয়ে কর্মজীবনের ১২বছর কাটিয়ে দিয়েছেন তিনি। দীর্ঘদিন একই জায়গায় থাকার ফলে এলজিইডির অফিসে তার একচ্ছত্র আধিপত্য। উপজেলা প্রকৌশলী যাওয়া-আসায় থাকলেও তিনি রয়ে গেছেন বহাল তবিয়তে সরাইলে।

বিভিন্ন প্রকল্পে কাজ না করিয়েই সংশ্লিষ্টদের বিল উত্তোলনে সহায়তা করা, নামমাত্র কাজ করিয়ে পুরো বিল উত্তোলন, প্রকল্পে কাজ না হলেও শতভাগ কাজের প্রত্যয়নপত্র দেয়া, পুরনো কাজ দেখিয়ে নতুন বরাদ্দের উন্নয়নকাজের বিল দেয়ার ওস্তাদ এলজিইডির সার্ভেয়ার শফিকুর রহমান। এবার ফেঁসে যাচ্ছেন ২০১৯-২০২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বরাদ্দে তার করা দুর্নীতি বেড়িয়ে আসতে শুরু হয়েছে।

জানা গেছে, সরাইল উপজেলায় ২০১৯-২০২০ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি টেন্ডার ও পিআইসি প্রকল্প কাজে বড় ধরনের দুর্নীতি হয়েছে। এ উন্নয়ন কর্মসূচির বিভিন্ন প্রকল্পে কাজ না করে অন্তত কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এমন অভিযোগ এনে বুধবার (২২ জুলাই) জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা সদর ইউপির সৈয়দটুলা গ্রামের বাসিন্দা মোশারফ উদ্দিন ও কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা শেখ আবুল কালাম।

এ অভিযোগের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। অভিযোগকারীদের তথ্যমতে, এখানে যে সকল প্রকল্পে কাজ হয়নি, অথচ কাগুজে কলমে শতভাগ কাজ দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে।এই দুর্নীতির মূলহোতা সরাইল এলজিইডির সার্ভেয়ার শফিকুর রহমান। তিনি এলজিইডির পক্ষে সেই সকল প্রকল্পের দায়িত্বে ছিলেন।

খোঁজ নিয়ে জানা যায়, সার্ভেয়ার শফিকুর রহমানের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায়। নিজ জেলায় চাকুরির সুবাদে তিনি এখানে যা খুশি তাই করে চলেছেন। এছাড়াও এলজিইডি সার্ভেয়ার শফিকুর রহমান একাত্তরের মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আখাউড়ার রাজাকার বাহিনীর কমান্ডার মো. মোবারক হোসেনের মেয়ের জামাতা বলে নিজেই স্বীকার করেছেন। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মো. মোবারক হোসেনকে ২০১৪সালের ২৪নভেম্বর মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করায় মোবারক বর্তমানে কারাগারে রয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে সার্ভেয়ার শফিকুর রহমান জানান, আমি ১২বছর যাবত সরাইলে। অফিস যদি বদলি না করে তাহলে আমার কি  করার আছে। আর এখানে চাকরি করার ইচ্ছা নেই। স্বেচ্ছায় জেলার বাঞ্ছারামপুর উপজেলায় চলে যাচ্ছি। এখানে আমার পেছনে লোক লেগে গেছে। তবে যুদ্ধাপরাধীর মোবারকের মেয়ের জামাতা হলে তিনি তাদের পরিবারের কোন বিষয়ে জড়িত নন বলে জানান৷

তিনি আরও বলেন, আমি একজন সার্ভেয়ার। আমার কি ক্ষমতা থাকতে পারে? কোন অনৈতিক কাজের সাথে তিনি জড়িত নন বলে দাবি করেন।

সরাইল এলজিইডির ভারপ্রাপ্ত প্রকৌশলী নিলুফা ইয়াছমিন জানান, আমি এখানে এসেছি বেশিদিন হয়নি। এখানে আসার পর থেকেই দেখছি, সার্ভেয়ার শফিকুর রহমানের বিরুদ্ধে একেক সময় একেকজন নানা অভিযোগ তুলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তারাও অবগত আছেন। তার বিষয়টি তাঁরাই (এলজিইডির ঊর্ধ্বতনগণ) দেখছেন।

Facebook Comments Box

Posted ৮:৩৭ পিএম | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০

The Daily Sarod |