শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

‘যুক্তরাষ্ট্রে যেই ক্ষমতায় আসুক, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো প্রভাব পড়বে না’

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ০৪ নভেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 8:44 pm

‘যুক্তরাষ্ট্রে যেই ক্ষমতায় আসুক, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কোনো প্রভাব পড়বে না’

মার্কিন যুক্তরাষ্ট্রে যে দলই ক্ষমতায় আসুক, তাতে বাংলাদেশের সঙ্গে পররাষ্ট্রনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দেশের পররাষ্ট্র নীতি কোনো ব্যক্তির ওপর নির্ভর করে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো। সে কারণে তাদের নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন আমাদের কোনও সমস্যা হবে না।

এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন বলেন, ‘হোয়াইট হাউজে যে আসেন আমাদের কোন সমস্যা নেই। কারণ ব্যক্তি বিশেষের উপর পররাষ্ট্র নির্ভর করে না। আমাদের অর্থনীতি এখন ভালো। অর্থনীতির দিক থেকে আমরা ভালো করছি। আমরা জিও পলিটিক্যালে ভালো অবস্থানে আছি। তাই আমার ধারণা যে সরকারই আসুক আমরা ওদের সাথে ভালো কাজ করতে পারব।’

এসময় তিনি জানান, উস্কানিমূলক কোন কিছুই সমর্থন করে না বাংলাদেশ। এই নিয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে জানানো হয়েছে। এর আগে মঙ্গলবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও প্রায় একই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো বিশেষ দল বা ব্যক্তির সঙ্গে নির্ভর করে না, আমাদের সম্পর্ক সে দেশের সরকারের সঙ্গে। সে কারণে যুক্তরাষ্ট্রের নির্বাচনে যারাই জয়লাভ করুক না কেন, আমাদের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না।

সূত্র-ইত্তেফাক

Facebook Comments Box

Posted ৮:৪৪ পিএম | বুধবার, ০৪ নভেম্বর ২০২০

The Daily Sarod |