শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা ৫০ হাজারের বেশি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 11:34 am

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা ৫০ হাজারের বেশি

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ৫০ হাজার ২৪৩ জনের মৃত্যু হয়েছে। আর দেশটিতে আক্রান্ত হয়েছেন আট লাখ ৮৬ হাজার ৭০৯ জন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এমন তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, শুক্রবার বৈশ্বিক মহামারীতে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে। যদিও বৃহস্পতিবার পর্যন্ত অনেক রাজ্যের প্রতিবেদন পাওয়া যায়নি।

ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ২৯ ফেব্রুয়ারি। এরপর গত ৬ এপ্রিল তা ১০ হাজারে পৌঁছায়। তখন থেকে মাত্র পাঁচ দিনের মাথায় সংখ্যাটি হয়ে যায় ২০ হাজার।

আর মৃতের সংখ্যা বেড়ে বুধবার ৩০ হাজারে পৌঁছায়। যেটা ছিল পাঁচ দিনের মধ্যে সবচেয়ে বেশি মৃতের সংখ্যা বৃদ্ধি। এপ্রিলে গড়ে ৩০ হাজার লোক ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন।

কর্মকর্তারা বলছেন, দেশজুড়ে পরীক্ষার সক্ষমতায় অপর্যাপ্ততা রয়ে গেছে। নমুনা সংগ্রহের জন্য সোয়াবসহ বিভিন্ন উপকরণেরও কমতি রয়েছে। এছাড়া কীভাবে লোকজন আক্রান্ত হচ্ছেন, তা খুঁজে বের করতে যথেষ্ট কর্মীরও অভাব রয়েছে।

তবে সারি সারি এই মৃত্যুর মিছিলেও বিশ্বের সবচেয়ে বৃহৎ অর্থনীতির দেশটিতে বেকারত্বের হার বাড়ছে। কাজেই করোনাভাইরাসের দরুন মারাত্মক অর্থনৈতিক খেসারত দিতে হবে যুক্তরাষ্ট্রকে।

Facebook Comments Box

Posted ১১:৩৪ এএম | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০

The Daily Sarod |