শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

যুক্তরাষ্ট্রের ২৪ ঘন্টায় ২ লাখ ২৫ হাজার করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 9:14 pm

যুক্তরাষ্ট্রের ২৪ ঘন্টায় ২ লাখ ২৫ হাজার করোনায় আক্রান্ত

মার্কিন যুক্তরাষ্ট্রে শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। দেশটিতে নতুন করে একদিনে ২ লাখ ২৫ হাজার ২০১ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে।এ তথ্য জানা যায় জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে।

স্থানীয় সময় রাত সাড়ে ৮টা পর্যন্ত (গ্রিনিচ মান সময় শনিবার ০১৩০টা) বাল্টিমোর ভিত্তিক ওই ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, একই সময় যুক্তরাষ্ট্রে নতুন করে আরো ২ হাজার ৫০৬ জন কোভিড-১৯ রোগে মারা গেছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নাটকীয়ভাবে কোভিড-১৯ ভাইরাস সংক্রমণের হার অনেক বেড়ে যেতে দেখা যাচ্ছে।

গত মাসে তিনদিন দেশটিতে প্রাত্যহিক নতুন আক্রান্ত ২ লাখ অতিক্রম করে। বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়।

কর্তৃপক্ষের পক্ষ থেকে বাসায় অবস্থান করার আহ্বান জানানো হলেও গত সপ্তাহের থ্যাঙ্কসগিভিং হলিডে উদযাপনে লাখ লাখ মার্কিন নাগরিক ভ্রমণের কারণে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার সতর্ক বার্তার কথা জানিয়েছেন মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা।

এদিকে, গত দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রে প্রতিদিনের হিসাবে ২ হাজারের বেশি মানস প্রাণ হারাতে দেখা যায়। প্রাত্যহিক মৃত্যুর এই প্রবণতা ফের দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রথম ঢেউয়ের পর্যায়ে চলে গেছে।

যুক্তরাষ্ট্রে এ মহামারি ভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে এ পর্যন্ত ১ কোটি ৪৩ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং ২ লাখ ৭৮ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে। সূত্র: এএফপি

Facebook Comments Box

Posted ৯:১৪ পিএম | শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |