শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট বাইডেনের নামে মামলা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১   সর্বশেষ আপডেট : 8:57 pm

যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট বাইডেনের নামে মামলা

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্মিত প্রেসিডেন্ট জো বাইডেনের নামে ১২টি অঙ্গরাজ্য সম্মিলিতভাবে মামলা করেছে। তাদের অভিযোগ, প্রেসিডেন্টের জলবায়ু সংক্রান্ত একটি নির্বাহী আদেশের জেরে দেশজুড়ে ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হতে পারে। এই খবর জানিয়েছে ফক্স বিজনেস।

বাইডেন প্রশাসনের বিরুদ্ধে মিসৌরির অ্যাটর্নি জেনারেল এরিক শ্মিট এ মামলায় নেতৃত্ব দিচ্ছেন । তার সঙ্গে রয়েছেন আরকানসাস, অ্যারিজোনা, ইন্ডিয়ানা, কানসাস, মন্টানা, নেব্রাস্কা, ওহিও, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি ও উটাহ অঙ্গরাজ্যের অ্যাটর্নিরা।

গত সোমবার দায়ের করা হয়েছে মামলাটি। এতে অভিযোগ করা হয়েছে, বাইডেনের ‘জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু সংকট মোকাবিলায় বিজ্ঞান পুনরুদ্ধার’ শীর্ষক আদেশে গ্রিনহাউস গ্যাস ব্যবহারে ‘সামাজিক ব্যয়’-এর অংক নিধার্রণ করে দেওয়ার অধিকার নেই।

শ্মিটের দাবি, বাইডেনের এই আদেশে মিসৌরির উৎপাদন ব্যবস্থা এবং কৃষি ক্ষতিগ্রস্ত হবে।

লিখিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, প্রেসিডেন্ট বাইডেনের এই নির্বাহী আদেশ জারির ক্ষমতা নেই। এর কারণে কয়েক প্রজন্ম ধরে এই জমিতে বসবাস ও কাজ করা পরিশ্রমী মিসৌরিয়ানরা পথে বসবে।

মামলার অভিযোগে দাবি করা হয়েছে, গ্রিনহাউস গ্যাসগুলোর ৯ দশমিক ৫ ট্রিলিয়ন ডলার ‘সামাজিক ব্যয়’-এর প্রভাব মিসৌরির বাইরেও বহুদূর ছড়িয়ে পড়বে।

অভিযোগে বলা হয়েছে, এটি মার্কিনিদের জীবনের প্রতিটি ক্ষেত্রে- গাড়ি থেকে শুরু করে রেফ্রিজারেটর, বাড়ি, মুদিপণ্য ও বৈদ্যুতিক বিলগুলোতেও প্রভাব ফেলবে।

মামলার বাদী পক্ষের দাবি, বাইডেনের নির্বাহী আদেশে কার্বন, মিথেন ও নাইট্রাস অক্সাইডের সামাজিক ব্যয়ের মূল্য নির্ধারণ করে দেওয়ার এখতিয়ার নেই, যা কি না নীতিনির্ধারক সংস্থাগুলো ব্যবহার করবে।

অভিযোগকারীরা বলছেন, এটি আগামী কয়েক দশক ধরে মার্কিন অর্থনীতিতে অযাচিত কোটি কোটি ডলারের ক্ষতি করতে ব্যবহৃত হবে।

Facebook Comments Box

Posted ৮:৫৭ পিএম | মঙ্গলবার, ০৯ মার্চ ২০২১

The Daily Sarod |