শিরোনাম
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর

‘যারা মাদকের বিরুদ্ধে লড়াই করবে, তারাই বিএনপিতে থাকবে’

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 8:02 pm

‘যারা মাদকের বিরুদ্ধে লড়াই করবে, তারাই বিএনপিতে থাকবে’

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলাতে যারা মাদকের বিরুদ্ধে লড়াই করবে, তারাই বিএনপিতে থাকবে এবং এখানে মাদক কিংবা চোরাচালানের কোন জায়গা নেই বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কসবা উপজেলা সদরের কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপি ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
মুশফিকুর রহমান বলেন, আমরা মাদকমুক্ত কসবা-আখাউড়া চাই। যারা মাদকের বিরুদ্ধে লড়াই করবে তারাই বিএনপিতে থাকবে। আমরা দেখছি বিএনপির নাম ভাঙয়ে কোনো কোনো লোক মাদক ব্যবসায়ীদরর আশ্রয় দেয়। তারা আসলে বিএনপির না। তারা ব্যবসা-বাণিজ্য করে।
আলোচনা সভা শুরুর আগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি প্রধা সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থলে এসে শেষ হয়।
এর আগে, কসবা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে অনুষ্ঠান স্থলে এসে জড়ো হন। পরে সংসদ সদস্য মুশফিকুর রহমান জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইলিয়াস, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকলিল আজম, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া ও সাবেক সভাপতি আশরাফ আলী প্রমুখ।

Facebook Comments Box

Posted ৮:০২ পিএম | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |