স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 9:10 pm
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০জন যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বেড়তলায় এই ঘটনা ঘটে।
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম জানান, দুপুরের দিকে রোমার পরিবহণের একটি যাত্রীবাহী বাস সিলেট অভিমুখে যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলায় আসার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এসময় বাসে থাকা আহত হওয়া যাত্রীদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। বাসটিকে উদ্ধারের চেষ্টা চলছে।
Posted ৯:১০ পিএম | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya