শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

যথাযোগ্য মর্যাদায় সরাইলে মহান বিজয় দিবস উদযাপিত

সরাইল সংবাদদাতা   প্রিন্ট
বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০   সর্বশেষ আপডেট : 9:07 pm

যথাযোগ্য মর্যাদায় সরাইলে মহান বিজয় দিবস উদযাপিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় ৪৯তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সরাইল উপজেলা প্রশাসন সংক্ষিপ্ত আকারে নানা কর্মসূচি পালন করেছে।

১৫ ডিসেম্বর রাতেই সরকারি বেসরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ভবন ও স্থাপনা সমূহে আলোকসজ্জা করা হয়। বুধবার সূর্যোদয়ের সাথে সাথে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

এরপর উপজেলা প্রশাসন ও পরিষদ, স্থানীয় পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, সরাইল সরকারি কলেজ, সরাইল মহিলা কলেজ, সরাইল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ পুষ্ফস্তবক অর্পণ করেন। দেশ মাতৃকার জন্য জীবন দানকারী সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সকাল ৭টায় ত্রিতাল সঙ্গীত নিকেতনের শিল্পীদের জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম মৃদুল ও সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিছুর রহমান।

পরে উপজেলা প্রশাসন স্থানীয় মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা জানান। সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের অংশ গ্রহণে “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে সমৃদ্ধি অর্জন” শীর্ষক ভার্চুয়াল আরোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও দেশকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত করে ৭১ এ দেশের জন্য শহীদদের রূহের মাগফিরাত কামনা করে মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়।

এর আগে প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, দেশাত্ববোধক কবিতা ও ৭ মার্চের ভাষণের উপর প্রতিযোগিতা হয়। বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:০৭ পিএম | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০

The Daily Sarod |