ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শুক্রবার, ১৯ জুন ২০২০
সর্বশেষ আপডেট : 6:09 pm
চলতি বছরের বাজেটে মোবাইল ফোনে কথা বলার ওপর আরোপিত বাড়তি কর প্রত্যাহার করা হতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।
প্রস্তাবিত বাজেটবিষয়ক এক অনলাইন আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মোবাইল ফোনের সেবায় সম্পূরক শুল্ক বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছে, তা নিয়ে জনগণের অসন্তোষের খবর সরকারের উচ্চপর্যায়ে পৌঁছেছে।
বাজেট পাসের আগে শেষ পর্যন্ত এ বিষয়ে একটি সমাধান হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।
Posted ৬:০৯ পিএম | শুক্রবার, ১৯ জুন ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya