স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৯ অক্টোবর ২০২০
সর্বশেষ আপডেট : 8:56 pm
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০কেজি গাঁজা সহ একটি মোটরসাইকেল আটক জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার সকালে উপজেলার কুট্রাপাড়া এলাকা থেকে এই মোটরসাইকেলটি জব্দ করা হয়। এসময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে তিন যুবককে আটক করা হয়।
আটককৃতরা হলেন, জেলার নবীনগর উপজেলার বীরগাঁওয়ের ইয়াছিন মিয়ার ছেলে সোহেল মিয়া (২৩), একই উপজেলার গাজিরকান্দির তৌহিদ মিয়ার ছেলে আশিক মিয়া (২৫) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের গুতিয়াব এলাকার আম্বার আলীর ছেলে আতিকুর রহমান (২৪)।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেল যোগে পাচারকালে মাদক গুলো আটক করা হয়। র্যাব ভৈরব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এই ঘটনায় সরাইল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ৮:৫০ পিএম | সোমবার, ১৯ অক্টোবর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya