শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

মোটরসাইকেলের তেলের ট্যাংকের দুই ভাগ গাঁজা-একভাগে ভর্তি ছিল তেল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 8:58 pm

মোটরসাইকেলের তেলের ট্যাংকের দুই ভাগ গাঁজা-একভাগে ভর্তি ছিল তেল

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কে অভিনব কায়দায় গাঁজা পাচার কালে মোহাম্মদ আলী (৩৬) নামের মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৪ মে) বেলা ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা হাইওয়ে থানার সামনে নিয়মিত তল্লাশির সময় তাকে আটক করা হয়। মোহাম্মদ আলী জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুরের মৃত নুরু মিয়ার ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, আমাদের নিয়মিত তল্লাশি অচিযান চলছিল। এসময় এক ব্যক্তি ঢাকার দিকে মোটরসাইকেল যোগে যাওয়ার পথে তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে সে জানায় তার মোটরসাইকেলের তেলের ট্যাংকে গাঁজা রয়েছে। পরে সে নিজেই ট্যাংক খুলে সাড়ে ৩কেজি গাঁজা বের করে দেন।

তিনি আরও জানান, অভিনব কায়দায় তেলের এই ট্যাংকটি তৈরি করা হয়েছিল। আটক ব্যক্তি জানিয়েছেন, গাঁজা ঢুকানোর পরও ওই মোটরসাইকেলটির তেলের ট্যাংকের এক পাশে ৩ লিটার তেল ধারন করা যায়। বাকী অংশে ছিল গাঁজায় ভর্তি। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Facebook Comments Box

Posted ৮:৫৮ পিএম | বৃহস্পতিবার, ০৪ মে ২০২৩

The Daily Sarod |