শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

মেজর সিনহা হত্যায় পরিদর্শক লিয়াকতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ৩০ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 4:43 pm

মেজর সিনহা হত্যায় পরিদর্শক লিয়াকতের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

দেশব্যাপী আলোচিত কক্সবাজারে মেজর (অব.) সিনহা রাশেদ খান হত্যা মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পুলিশ পরিদর্শক লিয়াকত আলী।

এই মামলায় এই প্রথম কেউ জবানবন্দি দিলেন। -খবর বিবিসি বাংলার।

রোববার বেলা পৌনে ১২টার দিকে তিনি কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ’র আদালতে জবানবন্দি দেন বলে জানিয়েছেন র‍্যাব কর্মকর্তারা।

কক্সবাজারের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদউদ্দিন জানিয়েছেন, দুপুর থেকে ১৬৪ ধারায় কনফেসনাল স্টেটমেন্ট দিতে শুরু করেছেন পুলিশ পরিদর্শক লিয়াকত আলী।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান।

সেই ঘটনায় পুলিশ দুইটি মামলা করে। তবে মেজর (অব.) সিনহার বোনের করা মামলায় এ পর্যন্ত ১০ জন পুলিশ সদস্যসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৪:৪৩ পিএম | রবিবার, ৩০ অগাস্ট ২০২০

The Daily Sarod |