ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
সর্বশেষ আপডেট : 8:25 pm
মহামারি করোনা ভাইরাসের প্রভাবের কারণে মুজিববর্ষ উদযাপনের মেয়াদ আরও একবছর বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম।
চলতি বছরের ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্যারেড স্কয়ারে লোগো উন্মোচন করে দেশব্যাপী মুজিব বর্ষের ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সারাদেশে ১২টি সিটি করপোরেশনের ২৮টি স্থানে এবং বিভাগীয় শহর, ৫৩ জেলা, দুই উপজেলা ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা শহরে ৮৩টি ক্ষণগণনার ঘড়ি বসানো হয়েছিলো। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব উদ্যোগে ঘড়ি স্থাপন করে।
সূত্র-আমাদের সময়
Posted ৮:২৫ পিএম | শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya