শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

মিষ্টির জন্য ৫লাখ টাকা ঘুষ নেওয়া অডিটর বরখাস্ত, অফিস প্রধানসহ দুইজন বদলী

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ২৯ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 10:02 am

মিষ্টির জন্য ৫লাখ টাকা ঘুষ নেওয়া অডিটর বরখাস্ত, অফিস প্রধানসহ দুইজন বদলী

ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাবরক্ষণ অফিসে পাঁচলাখ টাকা ঘুষ লেনদেনের ঘটনায় অডিটর কুতুবউদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও জেলা হিসাবরক্ষক কর্মকর্তা মোহাম্মদ আলী ও সুপার ইউসুফ নুরুল্লাহকে বদলী করা হয়েছে।

রোববার বিকেলে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই ঘুষ গ্রহণে টাকা সহ আটকের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান ও মহানিয়ন্ত্রক কার্যালয়ের ডেপুটি কন্ট্রোলার জেনারেল অব একাউন্স একেএম ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় ৫লাখ টাকা ঘুষসহ অডিটর আটক (ভিডিওসহ)  

তিনি বলেন, এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর কুতুব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘুষ লেনদেনের ঘটনায় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং হিসাবরক্ষণ অফিস সংশ্লিষ্টদের সাথে কথা হয়েছে। আগামী দুই কর্মদিবসের তদন্ত প্রতিবেদন দেয়া হবে।

উল্লেখ্য, গত ২৫জুন সড়ক বিভাগের মাস্টার রোলে কর্মকর্তা-কর্মচারীর বকেয়া বেতন উত্তোলনের জন্য দেওয়া ৫লাখ টাকা ঘুষ সহ জেলা হিসাব রক্ষণ অফিসে অডিটর কুতুবউদ্দিনকে আটক করে এনএসআই সদস্যরা।।

Facebook Comments Box

Posted ১০:০২ এএম | সোমবার, ২৯ জুন ২০২০

The Daily Sarod |