শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় ৫লাখ টাকা ঘুষসহ অডিটর আটক (ভিডিওসহ)

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 1:59 am

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ লেনদেন কালে জেলা হিসাব রক্ষণ অফিসের অডিটরকে আটক করেছে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই)। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা হিসেব রক্ষণ অফিস থেকে তাকে আটক করা হয়। আটক হিসেব রক্ষণ অফিসের অডিটরের নাম কুতুবউদ্দিন।

এসময় ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের শ্রমিক- কর্মচারি কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সাবেক সভাপতি হুমায়ুন কবির নামের আরও ৩জনকে ঘুষ প্রদানের অভিযোগে আটক করলেও তাদের সাক্ষী হিসেবে দেখানো হয়।

সড়ক বিভাগের শ্রমিক- কর্মচারি কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল হাই জানিয়েছেন, জেলা সড়ক বিভাগের মাস্টার রোলে কাজ করা কর্মচারীদের বেতন দীর্ঘদিন যাবত বকেয়া ছিল। এনিয়ে মাস্টার রোলে চাকরিরা শ্রমিক-কর্মচারীরা আন্দোলন সংগ্রাম করছিলেন ও আদালতে একটি মামলা চলমান ছিল। মামলার রায়ে আমাদের পক্ষে আসে। এরই প্রেক্ষিতে ১কোটি ৭লাখ টাকা বেতন মঞ্জুর হয়। সেই টাকার কিছু অংশ আগেই পাশ হয়ে গেলে আমরা তা পায়। আজ বৃহস্পতিবার ওই টাকার মধ্যে ৪৩লাখ টাকা জেলা হিসাব রক্ষণ অফিস থেকে পাশ হওয়ার কথা ছিল। এই কারণে জেলার মাস্টার রোলে কাজ করা শ্রমিক-কর্মচারীরা ৫লাখ টাকা তুলে হিসেব রক্ষণ অফিসে মিষ্টি খেতে দিয়েছে। আমরা সেই টাকা হিসেব রক্ষণ অফিসের অডিটর কুতুবউদ্দিন সাহেবকে দিয়েছি।

এ বিষয়ে জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, তদন্তে প্রমাণিত হলে এই ঘটনায় উর্ধতন কর্মকর্তারা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সোহাগ রানা বলেন, খবর পেয়ে আমরা হিসাব রক্ষণ অফিসে এসেছি। এসময় আমাদের কাছে একজনকে হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই বিষয়ে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) এর কোন বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

Posted ১০:২৭ পিএম | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০

The Daily Sarod |