শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

মির্জা ফখরুলের মাথায় ঘিলু নেই: আইনমন্ত্রী

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩   সর্বশেষ আপডেট : 11:04 pm

মির্জা ফখরুলের মাথায় ঘিলু নেই: আইনমন্ত্রী

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাথায় ঘিলু নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে ব্রাহ্মবাড়িয়ার আখাউড়ায় উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন চত্বরে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন মন্ত্রী। জাতীয় শোক দিবস উপলক্ষে আখাউড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগ এ জনসভার আয়েজন করে।

সর্বজনীন পেনশন স্কিম দিয়ে আওয়ামী লীগের নির্বাচন ফান্ড করা হবে- মির্জা ফখরুলের এই মন্তব্যের প্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, মাথায় যদি ঘিলু না থেকে অন্য কিছু থাকে যেটা গরুর পেছন দিয়ে বের হয়, তাহলেই এরকম কথা বলা যায়। ওনারা জনগণের পকেট থেকে টাকা নিয়ে বিদেশে খরচ করে। কে বেতন দেয় এতো যে লন্ডন শহরে লাডবাহাদুরের মতো থাকছে? জনগণের যে টাকা লুট করেছিল, সেই টাকা দিয়ে থাকছে।

মন্ত্রী বলেন, সর্বজনীন পেনশন স্কিমের মানে হলো বাংলাদেশের সকল নাগরিক পেনশনের জন্য যোগ্য হবে, সে সরকারি চাকরি করুক বা না করুক। যোগ্যতা লাগবে না। এতে উপকার হবে কার? শেখ হাসিনা না আপনাদের? ওনারা (বিএনপি) তো কিছু করতে পারেননি। ওনাদের সাহেব (মির্জা ফখরুল) গান গেয়েই যাচ্ছেন। সুর আর বেসুরের মধ্যে কোনো পার্থক্য নাই। সব বেসুরা গান।

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনুসের পক্ষে বিদেশীদের বিবৃতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, একদল লোক আছে আপনাদের নামে যদি মামলা হয়, তারা কিচ্ছু বলে না। খবরের কাগজে কোনো বিবৃতি দেয় না। কিন্তু তাদের একটা গোষ্ঠি আছে, তাদের যদি একটা চিমটিও দেন- খবরের কাগজে বড় হয়ে যাবে রহিম উদ্দিন আমাদের সলিম উদ্দিনকে চিমটি দিয়াছেন। তাকে শাস্তি দিতে হইবে। আর তাদের বিরুদ্ধে যদি আপনারা মামলা করেন তাহলে বলবে- রহিম উদ্দিন মিথ্যাবাদী। আর ৩৪ জন আমরা এই যে চিমটি বা খাপ্পড় দিয়াছে যে, তার পক্ষে তার বিচার করা যাবে না।

আখাউড়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূইয়া প্রমুখ।

Facebook Comments Box

Posted ১১:০৪ পিএম | বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩

The Daily Sarod |