শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

মাস্ক ব্যবহার না করলে শাস্তি পেতেই হবে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ১০ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 7:44 pm

মাস্ক ব্যবহার না করলে শাস্তি পেতেই হবে

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ফেসিয়াল মাস্ক বাধ্যতামূলক করেছে সরকার। যদি কেউ মাস্ক না ব্যবহার করে তাহলে তার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাস্তি দিতে মাঠ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

এসময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মানুষকে সচেতন থাকতে হবে। দেখা গেছে, অনেক মানুষের মধ্যে সচেতনতাটা কমে গেছে। সেটা আরও বৃদ্ধি করতে হবে।’

তিনি আরো বলেন, ‘এগুলো ক্যাম্পেইনে নিয়ে আসা এবং যথাসম্ভব যদি কোনও কোনও ক্ষেত্রে মোবাইল কোর্ট করা যায়। এগুলো নিয়েও সচিব কমিটিতে আলোচনা করে নির্দেশনা দিয়েছি। মাঠ প্রশাসনকেও বলেছি কঠোর অবস্থানে যেতে।’

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কোনো কোনো ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য যদি শাস্তি দেওয়া হয়, এটা প্রচার করার জন্য যে, মাস্ক না পরায় এতগুলো লোককে বাসে বা বাজারে বা লঞ্চে শাস্তি দেওয়া হয়েছে। এগুলো যদি প্রচার হয়, তাহলে মানুষও সচেতন হবে।’

Facebook Comments Box

Posted ৭:৪৩ পিএম | সোমবার, ১০ অগাস্ট ২০২০

The Daily Sarod |