শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

মালয়েশিয়ায় মাটি ধ্বসে প্রাণহানি, তিন বাংলাদেশীর মৃত্যুর শঙ্কা

আশরাফুল মামুন, মালয়েশিয়া থেকে--   প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:08 pm

মালয়েশিয়ায় মাটি ধ্বসে প্রাণহানি, তিন বাংলাদেশীর মৃত্যুর শঙ্কা

মালয়েশিয়ায় মাটি চাপায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে দেশটির কেলান্তান রাজ্যের মাচাং জেলার কাম্পুং মাকা পুলাই চোনডংয়ে একটি হাইওয়ে নির্মাণস্থলে এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই বাংলাদেশি প্রবাসী শ্রমিক। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরিফিন নামের একজন জানান, যখন ঘটনাটি ঘটে তখন বাড়ি থেকে বেশ চেচামেচি শুনতে পাচ্ছিলাম। বাড়ি থেকে বেরিয়ে দেখি ভুক্তভোগীদের সহকর্মীরা এসকাভেটর এরদিকে ছুটে যাচ্ছেন। পড়ে জানতে পারি সেখানে তিন শ্রমিক মাটি চাপা পড়ে আছে।

প্রত্যক্ষ্যদর্শীরা দাবি করেছেন, নিহতরা বাংলাদেশী শ্রমিক হতে পারে। কারণ তার আগে বেশ কয়েকজন শ্রমিক সেখানে কাজ করছিল।

মাচাং জেলা পুলিশ সুপার মো. আদলি মাত দাউদের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার খবর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা বিষয়টি পুলিশকে খবর দেয়।

এদিকে উদ্ধার অভিযানের অপারেশন কমান্ডার আহমেদ আলফারা বিন মোহাম্মদ জিন জানিয়েছেন, দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনজন মারা যান। তাদের মরদেহ উদ্ধার করে মাচাং জেলা পুলিশে হস্তান্তর করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

 

Facebook Comments Box

Posted ৯:০৮ পিএম | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩

The Daily Sarod |