শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

মার্কিন প্রেসিডেন্ট-ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাইডেন ও কমলার শপথ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 1:42 am

মার্কিন প্রেসিডেন্ট-ভাইস প্রেসিডেন্ট হিসেবে বাইডেন ও কমলার শপথ

নানান জল্পনা কল্পনার পর অবশেষে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। পাশাপাশি প্রথম কোনো নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস।

ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে বুধবার এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সময় বেলা ১২টায় দেশটির প্রধান বিচারপতি জন রর্বাটস বাইডেনকে শপথ পড়ান। অন্যদিকে বিচারপতি সোনিয়া সোতোমেয়র কমলা হ্যারিসকে শপথ পড়িয়েছেন।

এর আগে সকালে মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউস ছাড়েন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আগেই জানিয়ে দিয়েছেন বাইডেনের অভিষেক অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন না। তবে অনুষ্ঠানে বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সস্ত্রীক উপস্থিত ছিলেন।

নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইডেনের স্ত্রী জিল বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলার স্বামী ডগলাস এমহফ। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা, বিল ক্লিনটন ও তার স্ত্রী হিলারি ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ ও তার স্ত্রী লরা বুশ, ডেমোক্র্যাট নেতৃবৃন্দ, পদস্থ কর্মকর্তা, হাউস স্পিকার ন্যান্সি পেলোসিসহ আমন্ত্রিত অতিথিরা।

শপথ অনুষ্ঠান ঘিরে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়া হয়েছে ওয়াশিংটন ডিসি জুড়ে। ক্যাপিটল হিলে বাইডেনের নিরাপত্তার জন্য ২৫ হাজার ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে।

অন্যান্য সময়ে ক্যাপিটল হিলের সামনে হাজার হাজার মার্কিনি অভিষেক অনুষ্ঠান উপভোগ করে থাকেন। তবে করোনা ও নিরাপত্তাজনিত কারণে এক প্রকার লকডাউনে রাখা হয়েছে ক্যাপিটল হিল।

৩ নভেম্বর মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আর প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন কমলা হ্যারিস।

 

Facebook Comments Box

Posted ১:৪২ এএম | বৃহস্পতিবার, ২১ জানুয়ারি ২০২১

The Daily Sarod |