স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০২ অক্টোবর ২০২৩
সর্বশেষ আপডেট : 3:20 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি…রাজিউন। সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় জেলা শহরের বাগানবাড়ি এলাকায় তার শ্বশুরবাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন খোকন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আল মামুন সরকার দীর্ঘদিন ধরে হৃদরোগ সহ নানা রোগে ভুগছিলেন। সোমবার সকালে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। আজ বাদ আছর জেলা ঈদগাহ মাঠে মরহুমের মরদেহের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ শেরপুর কবরস্থানে দাফন করা হবে।
আল মামুন সরকার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আয়নাডোবা গ্রামে ১৯৫৮ সালে ছাফিউর রহমান সরকার ও আনোয়ারা বেগমের সংসারে জন্মগ্রহণ করেন। ১৭ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করে ছিলেন। ছাত্রজীবন থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি এবং জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেন আল মামুন সরকার। আল মামুন সরকার রেডক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের চেয়ারম্যান। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি। সর্বশেষ জেলা পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি চেয়ারম্যান পদে জয়লাভ করেন।
Posted ৩:২০ পিএম | সোমবার, ০২ অক্টোবর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya