শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

মারা গেছেন বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খান

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ০৩ জুলাই ২০২০   সর্বশেষ আপডেট : 9:28 pm

মারা গেছেন বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খান

ফের শোক সংবাদ মুম্বাইয়ের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য। এবার না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার সরোজ খান।

জানা গেছে, ভারতীয় স্থানীয় সময় রাত ২ টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। গত ২০ জুন শ্বাসকষ্টের জন্য তাকে মুম্বইয়ের বান্দ্রাতে গুরু নানক হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।

কিংবদন্তি কোরিওগ্রাফার সরোজ খান ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। হাসপাতালে ভর্তির পর তার করোনা ভাইরাসের পরীক্ষা করা হলেও সেই রিপোর্ট নেগেটিভ এসেছে। তার পরিবারে রয়েছেন, স্বামী বি সোহানলাল, ছেলে হামিদ খান এবং কন্যা হিনা খান এবং সুকিনা খান।

খ্যাতনামা এই কোরিওগ্রাফার তিনবার জাতীয় পুরষ্কার পেয়েছেন। বলিউডে বেশ কিছু অবিস্মরণীয় গানের কোরিওগ্রাফ করেছিলেন তিনি। চার দশকেরও বেশি সময়ের নিজের ক্যারিয়ারে ২০০০ এরও বেশি গানে কোরিওগ্রাফ করেছেন তিনি।

মাত্র ৩ বছর বয়সে ব্যাকগ্রাউন্ডে নৃত্যশিল্পী হিসাবে কাজ শুরু করেছিলেন সরোজ খান। ১৯৭৪ সালে গীতা মেরা নাম সিনেমায় কোরিওগ্রাফার হিসেবে আত্মপ্রকাশ ঘটান তিনি। ১৯৮৭ এর হাওয়া হাওয়াই থেকে শুরু করে দেবদাসের ডোলা রে ডোলাসহ একাধিক গানে তার অবদানে চিরকাল তাকে মনে রাখবে শিল্প জগত।

Facebook Comments Box

Posted ৯:২৮ পিএম | শুক্রবার, ০৩ জুলাই ২০২০

The Daily Sarod |