ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বুধবার, ০১ জুলাই ২০২০
সর্বশেষ আপডেট : 7:46 pm
বিশিষ্ট ব্যবসায়ী ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রামে নিজস্ব বাসভবনে তিনি ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
লতিফুর রহমান স্ত্রী, পুত্র, দুই কন্যাসহ আত্মীয়স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
পারিবারিক সূত্র জানিয়েছে, লতিফুর রহমানের মরদেহ ঢাকায় আনা হবে। গুলশানের আজাদ মসজিদে বাদ এশা তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাতেই বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
লতিফুর রহমানের জন্ম ১৯৪৫ সালের ২৮ আগস্ট। তিনি পিপসি ও সেভেন আপ উৎপাদনকারী প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজ, স্যামসাং ও হিটাচির প্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিক, রিলায়েন্স ইন্সুইরেন্স, এসকায়েফ ফার্মাসিটিক্যাল, দৈনিক প্রথম আলো, এবিসি রেডিও সহ আরও অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা তিনি।
Posted ৩:২৩ পিএম | বুধবার, ০১ জুলাই ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya