শিরোনাম
ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক

মানুষ এখন ফেসবুক স্ট্যাটাস শেয়ার-কমেন্ট করতে ভয় পায়: রুমিন ফারহানা

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ০৮ এপ্রিল ২০২৩   সর্বশেষ আপডেট : 10:07 pm

মানুষ এখন ফেসবুক স্ট্যাটাস শেয়ার-কমেন্ট করতে ভয় পায়: রুমিন ফারহানা

সাবেক সংরক্ষিত আসনের এমপি ও বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপি প্রতিশোধের রাজনীতি বিশ্বাস করে না। কিন্তু দেশের মানুষ আপনাদের ছেড়ে কথা বলবে না। যথেষ্ট অত্যাচার আপনারা করেছেন। মানুষ কথা বলতে ভয় পায়। মানুষ ফেসবুকে লিখতে ভয় পায়, মানুষ ফেসবুকের স্ট্যাটাস শেয়ার ও লাইক-কমেন্ট করতে ভয় পায়। ডিজিটাল নিরাপত্তা আইন বানিয়েছেন আপনারা। সেই দিন দূরে নয়, যেদিন এই আইনেই আপনাদের হাত বাধা পড়বে।

আজ শনিবার (০৮ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিএনপি আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বাংলাদেশ অত্যন্ত দুঃসময় অতিক্রম করছে। দেশনেত্রী বেগম খালেজা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে নেওয়া হয়েছে। তাকে রাজনীতি থেকে দূরে রাখতে এমন কোন ষড়যন্ত্র নাই, যেটা করা হচ্ছে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে দেওয়া হচ্ছে না। এই সরকার সত্যি সত্যি কাউকে ভয় করে, তা হচ্ছে জিয়া পরিবারকে। এই সরকার জানে কারও ডাকে বাংলাদেশের মানুষ এক হয়, তা হচ্ছে জিয়া পরিবারের ডাক।

তিনি আরও বলেন, আমরা দেশে গত কয়েকমাসে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আপনারা দেখেছেন আমাদের কিভাবে বাধা দেওয়া হয়েছে। আমাদের ১৭জন কর্মী পুলিশের গুলিতে মারা গেছে। পুলিশ ভাইদের বলে দিতে চাই, আপনারা সাবধান হয়ে যান। নিজের ভাইয়ের বুকে গুলি চালানোর আগে ১০ বার চিন্তা করেন। সময় কিন্তু পাল্টাবে, আওয়ামী লীগ চিরকাল কিন্তু থাকবে না ক্ষমতায়। আপনাদের সকল অপকর্মের জবাব দিতে হবে। আপনাদের সকল অপকর্মের বিচার হবে।

Facebook Comments Box

Posted ১০:০৭ পিএম | শনিবার, ০৮ এপ্রিল ২০২৩

The Daily Sarod |