স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 1:48 am
আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা। প্রতীক পাওয়ার পর মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের প্রচারণা শুরু করেন। এরই অংশ হিসেবে পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাসুদুর রহমান ওয়াসিম জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। শনিবার পশ্চিম মেড্ডা মৌবাগ হাজী জয়নাল আবেদিন মাদ্রাসায় তিনি তার পাঞ্জাবি প্রতীকে ভোট চেয়ে দোয়া কামনা করেন।
এসময় অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাজী জয়নাল আবেদিন, মাদ্রাসার মুহতামিম মাওলানা আতহার আলী, মাদ্রাসা ও মসজিদের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমেদ, মৌবাগের সমাজ সেবক বিশিষ্ট আইনজীবী এডভোকেট উজ্জ্বল মিয়া সহ এলাকার যুবক বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দোয়া কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আতহার আলী।
Posted ১:৪৮ এএম | রবিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya