শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

মাত্র ৯দিনে ৮৯জন মারা গেছে ঢাকা মেডিক্যালের করোনা ইউনিটে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ১১ মে ২০২০   সর্বশেষ আপডেট : 1:33 am

মাত্র ৯দিনে ৮৯জন মারা গেছে ঢাকা মেডিক্যালের করোনা ইউনিটে

গত মাত্র ৯দিনে ৮৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনা ইউনিটে। গতকাল রোববার পর্যন্ত করোনা ইউনিটে তাদের মৃত্য হয়।

ঢামেক সূত্র জানায়, ঢাকা মেডিকেলের করোনা ইউনিটে গত ২মে থেকে রোগীদের ভর্তি শুরু করা হয়। শুরু থেকে রোববার পর্যন্ত মোট নয় দিনে প্রায় ৮৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাত জনের করোনা পজিটিভ ছিল। ২মে প্রথম দিনেই ১জন মারা যায়। এই নয় দিনের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ১৫ জনের।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক কোভিড ইউনিটের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ সাংবাদিকদের জানিয়েছেন, ঢামেকের নতুন কোভিড-১৯ হাসপাতালে গত ৯দিনে মারা গেছেন ৮৯ জন।

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে রোগী ভর্তি আছেন ১৯৫জন। এর মধ্যে আইসিউতে আছেন ১০জন। গত ২ মে থেকে ১০মে পর্যন্ত রোগী ভর্তি হয়েছিল প্রায় প্রায় ৬০০ জন। অনেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় গেছেন। আবার অনেকেই হাসপাতালের কাউকে কিছু না বলে চলে গেছে।

এ বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, মৃত্যুর সঠিক সংখ্যা আমার জানা নেই। তবে মৃত্যুর হার নয় দিনে অনেক। এদের মধ্যে করোনা সন্দেহের সংখ্যা অনেক বেশি। পাশাপাশি কোভিডে আক্রান্ত হয়েও মারা গেছে কযেকজন।

তিনি আরও বলেন, হার্টের রোগী, শ্বাসকষ্ট নানা ধরনের অসুখ নিয়ে রোগীরা সরাসরি কোভিড ইউনিটে ভর্তি হচ্ছে। অন্য কোনো কারণে শ্বাসকষ্ট হলেও সরাসরি চলে যাচ্ছে কোভিড ইউনিটে। করোনা ভয় থেকেই মানুষ এমনটা করছে।

ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, আগামী দু’দিনের মধ্যে হাসপাতালের নতুন ভবনে কোভিড রোগীদের জন্য ভর্তি কার্যক্রম শুরু করতে পারব। সেখানে হৃদরোগ বিভাগসহ মেডিসিন বিভাগ রয়েছে। কোভিড আক্রান্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি তারা অন্য কোনো রোগে আক্রান্ত হলে সেখানে দ্রুত চিকিৎসা দিতে পারবে।

এছাড়া ঢামেক বার্ন ইউনিট কোভিড ইউনিটকে সার্জারি ইউনিট করা হবে। এখানে কোভিড রোগীদের ভর্তি করে সার্জারির বিষয়টি দেখা হবে।

সূত্র-বাংলানিউজ

Facebook Comments Box

Posted ১:৩৩ এএম | সোমবার, ১১ মে ২০২০

The Daily Sarod |