শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

নারী কাউন্সিলর প্রার্থী আসমা বেগম মৌসুমীর পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৩ জানুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 1:27 am

নারী কাউন্সিলর প্রার্থী আসমা বেগম মৌসুমীর পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে ৩, ৫ ও ৮ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী আসমা বেগম মৌসুমীর পক্ষে এলাকাবাসীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে পৌর এলাকার কাজিপাড়াস্থ তার নিজ বাসভবনে এই সভার আয়োজন করা হয়।

সভায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবসর প্রাপ্ত) বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়া বার্তা সম্পাদক মোহাম্মদ আবুল হাসনাত অপু, সাবেক ছাত্রনেতা তপন, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ইমরান আলী মামুন, সালামত উল্লাহ, রফিক উল্লাহ্‌, নুরু, আশরাফ জয় ,শাহাবুদ্দিন, লিখন, মায়নুল ইসলাম, ফায়জুল্লাহ শিহাব, ইমন আহমেদ, শামীমসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

নারী কাউন্সিলর পদপ্রার্থী আসমা বেগম মৌসুমীর পক্ষ থেকে স্বামী সাবেক ছাত্রনেতা নাজিম উল্লাহ্‌ নাজু আসন্ন পৌর নির্বাচনে মৌসুমীকে জয়ী করে সাধারণ মানুষের সেবা করার সুযোগ দিতে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন। উপস্থিত সকলের সমর্থন থাকলে মৌসুমী নারী কাউন্সিলর হিসেবে নির্বাচন করবেন বলে তিনি তার মতামত ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত এলাকাবাসী একবাক্যে আসমা বেগম মৌসুমীকে নারী কাউন্সিলর হিসেবে দেখতে চান বলে নিজেদের সমর্থন ব্যক্ত করেন।

আলোচনা শেষে আল্লাহ্‌র দরবারে সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনে সাধারণ মানুষের ভালবাসা নিয়ে মৌসুমীর জয়ের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনের ইতিমধ্যে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে এই পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ১:২৪ এএম | শনিবার, ২৩ জানুয়ারি ২০২১

The Daily Sarod |