শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল যুবতী, শরীরে মুড়ানো ছিল গাঁজা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৯ জুলাই ২০২৩   সর্বশেষ আপডেট : 9:01 pm

মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল যুবতী, শরীরে মুড়ানো ছিল গাঁজা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক পাচারকালে দুই কেজি গাঁজা সহ মোছা. স্বপ্না আক্তার (২৪) নামের এক যুবতীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ জুলাই) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক স্বপ্না আক্তার নেত্রকোনা জেলার বারহাট্রা থানাধীন পশ্চিম পাইকপাড়ার জাকির হোসেনের স্ত্রী।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে ওয়ালটন শো-রুমের সামনে ওই যুবতী দাঁড়িয়ে ছিলেন। পুলিশ তাকে দেখে সন্দেহ হলে তল্লাশি করে। এসময় তার শরীরে কষ্টটেপ দিয়ে মুড়িয়ে রাখা অবস্থায় দুই কেজি গাঁজা উদ্ধার করে।

এই ঘটনা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি আকুল।

 

Facebook Comments Box

Posted ৯:০১ পিএম | শনিবার, ২৯ জুলাই ২০২৩

The Daily Sarod |