আশুগঞ্জ সংবাদদাতা
প্রিন্ট
মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 11:38 am
স্বতন্ত্র প্রার্থী হয়ে মহাজোটের প্রচারণা চালানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বর্তমান সাংসদ জিয়াউল হক মৃধাকে জরিমানা করেছেন। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের এই স্বতন্ত্র প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বিকালে জেলার আশুগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম মোর্শেদ।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম মোর্শেদ জানান, জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে একটি লিখিত আদেশ পাই। পরে সরেজমিন গিয়ে প্রমাণ সংগ্রহ করে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধাকে তলব করা হয়।
বিকেলে তার প্রতিনিধি এলে মহাজোটের প্রার্থী হিসেবে তিনি কোনো প্রকার প্রমাণ দিতে করতে পারেননি। এরই প্রেক্ষিতে জাতীয় সংসদ নির্বাচন বিধিমালা ২০০৮ এর ৭/৪ ধারা মোতাবেক তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও বিভিন্ন স্থানে সাঁটানো পোস্টার-ব্যানার খুলে ফেলতে নির্দেশ দেওয়া হয়।
Posted ১২:৫৩ এএম | মঙ্গলবার, ২৫ ডিসেম্বর ২০১৮
dainiksarod | Pijush Kanti Acharya