শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

মমতাজের ফুটবল খেলার ছবি ফেসবুকে ভাইরাল

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 12:45 am

মমতাজের ফুটবল খেলার ছবি ফেসবুকে ভাইরাল

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগমের ফুটবল খেলার একটি ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

ছবিটি তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর থেকে তোলা।

জানা গেছে, রাজধানীর মহাখালী ডিওএইচএসে থাকেন মমতাজ। করোনা মহামারীর কারণে এক রকম গৃহবন্দী থেকে হাঁপিয়ে উঠেছিলেন তিনি। সন্তানরাও চাচ্ছিল শহরের কোলাহল থেকে দূরে যেতে। তাই গত বৃহস্পতিবার মমতাজ চলে যান তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইরে। সেখানে তিনি ফুটবল খেলে, ঘুড়ি উড়িয়েও সময় কাটাচ্ছেন।

এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে সেই খবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ারও করেছেন এই সংগীতশিল্পী।

এরপরই মমতাজের ফুটবল খেলার ছবিটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মমতাজ বলেন, বদ্ধ জায়গায় যত সুযোগ-সুবিধাই থাকুক না কেন, একটা সময় অস্থিরতা আসবেই। বাসার সবাই অস্থির হয়ে গেছে। গ্রামে যেহেতু খোলামেলা জায়গা আছে, ভাবলাম, আমার বাচ্চারা এই খোলামেলা জায়গায় ভালোই থাকবে। তা না হলে মানসিকভাবে তারা আরও বিপর্যস্ত হয়ে পড়বে।

তিনি বলেন, ‘সবার সঙ্গে মিলে ফুটবল খেলছি, ঘুড়ি ওড়াচ্ছি। আমার বাড়ির পাশেই নার্সারি, সেখান থেকে ফলের গাছ এনে লাগিয়েছি।’

মমতাজ জানান, তার সন্তানরা গ্রামের বাড়িতে ভীষণ মজা করছে। সপ্তাহখানেক পার হয়ে গেলেও ঢাকায় ফেরা নিয়ে কেউ কিছুই বলছে না। তাদের ভালো লাগছে দেখে, তিনিও খুশি। ঢাকায় ফেরা নির্ভর করছে তাদের ওপর।

Facebook Comments Box

Posted ১২:৪৫ এএম | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০

The Daily Sarod |