স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১
সর্বশেষ আপডেট : 2:27 am
রোববার ২৮ ফেব্রুয়ারী রাত পোহালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
শনিবার কেন্দ্রে কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পৌঁছে দেওয়া হয়েছে।
এই নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে মিসেস নায়ার কবির, জাতীয়তাবাদী দল (বিএনপি)র মনোনীত প্রার্থী ধানের শীষের প্রতীকে জহিরুল হক, ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী হাতুড়ি প্রতীকে নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী হাতপাখা প্রতীকের মো. আব্দুল মালেক, স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকে মাহমুদুল হক ভূইয়া ও আব্দুল করিম।
এছাড়াও ১২টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিল ও সংরক্ষিত কাউন্সিলর সহ ৭১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনে এবারই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২ টি ওয়ার্ডে ১ লক্ষ ২০ হাজার ৫০৪ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৫৬২ জন ও নারী ভোটার ৬০ হাজার ৯৪২ জন। নির্বাচনে ৪৮টি কেন্দ্রে বুথ ৩৩৯টি থাকবে। এছাড়াও নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭৮৫জন পুলিশ, ১২ প্লাটুন বিজিবি, র্যাবের স্ট্রাইকিং ফোর্স ৬টি, ৪৩২জন আনসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ২৫ জন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজন নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনে ভোট গ্রহণ চলবে।
Posted ২:২৭ এএম | রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১
The Daily Sarod | Pijush Kanti Acharya