শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ভূমি দখলদারের দম্ভ: ‘হুদাহুদি কষ্ট করতাছুইন, লাভ নাই’

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শুক্রবার, ২৬ জুন ২০২০   সর্বশেষ আপডেট : 3:37 am

ভূমি দখলদারের দম্ভ: ‘হুদাহুদি কষ্ট করতাছুইন, লাভ নাই’

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার মধ্যে সর্ববৃহৎ বাজার হিসেবে গণ্য করা হয় অরুয়াইল বাজার। তিতাস নদীর তীরে জমজমাট এই বাজারটিতে প্রতিদিন প্রচুর জনসমাগম হয় ক্রেতাদের। বাজারটিতে রয়েছে অন্তত ৮শতাধিক দোকান। জায়গায় মূল্যও অনেক চড়া। তাই এই এলাকার প্রভাবশালী সরকারি জায়গা দখলদাররা বেপরোয়া।

এমনই একজন প্রভাবশালী দখলদার স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কুতুবউদ্দিন ভূঁইয়া। সরকারি জায়গা অবৈধ দখলের পর সেখানে মার্কেট নির্মাণ করেন তিনি। এ অভিযোগের প্রেক্ষিতে চলতি বছরের গত ১৫ জুন সরেজমিনে অরুয়াইল বাজার এলাকায় গিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা এর সত্যতা পান। পরে সরকারি দখলকৃত জায়গা চিহ্নিত করে লাল রং-এর ক্রস দিয়ে উচ্ছেদের ঘোষণা দেন তিনি।

এসময়ে সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ-এর বিধি অনুযায়ী দখলদার কুতুবউদ্দিন ভূঁইয়াকে এ জায়গা থেকে সকল স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ প্রদান করাসহ সাত দিনের সময় বেধে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকা।

কিন্তু সাতদিন পেরিয়ে গেলেও সেই জমি থেকে স্থাপনা উচ্ছেদ করেননি কুতুবউদ্দিন, এমন কি উপজেলা প্রশাসন সেই জমিতে উচ্ছেদ অভিযান পরিচালনাও করেনি।

এ বিষয়ে বুধবার (২৪ জুন) সরেজমিন অরুয়াইল বাজার এলাকায় গিয়ে জানা যায়, সরকারি জায়গা অবৈধ দখলের পর সেখানে নির্মাণ করা হয়েছে মার্কেট ও দোকানপাট। এসব অনিয়মের স্থিরচিত্র ধারণের পর স্থানীয় ইউপি চেয়ারম্যানের বক্তব্য নিতে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে যাওয়ার পথে কুতুবউদ্দিন ভূঁইয়া উপস্থিত দু’জন সাংবাদিককে ডেকে বলেন, ‘হুদাহুদি কষ্ট করতাছুইন, লাভ নাই। জাগার ঝামেলা শেষ কইরা দিছে মন্ত্রীর ফোনে ডিসি।’

পরে অরুয়াইল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে চেয়ারম্যানের কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কুতুবউদ্দিন ভূইয়া।

এসময়ে তিনি দাবি করে বলেন, সেদিন সরাইল এসিল্যান্ড আমাকে আগে নোটিশ না করেই এখানে এসে জায়গা মাপজোক শুরু করেন। খবর পেয়ে আমি মার্কেটে এসে উনাকে বুঝানোর চেষ্টা করি, ‘এই জমি আমার মালিকানা, সরকারের নয়। আমি উচ্চ আদালতে মামলা করে রায় এনেছি। আদালতের রায়ের কপি আমার কাছে আছে।’
কিন্তু এসিল্যান্ড আমার কথা শুনতেই চাননি। তিনি চেয়ারে শুধু বসেই ছিলেন।

কুতুবউদ্দিন ভূইয়া বলেন, সেদিন এসিল্যান্ডের সঙ্গে থাকা কানুনগো আমার কাগজপত্র দেখে উল্টো বলে উঠেন-‘এই জমির রায় সরকারের পক্ষে হয়েছে।’ তখন আমি চ্যালেঞ্জ করি এবং বলতে বাধ্য হই, ‘আপনারা পড়ালেখা করে এই চাকরি করতে এসেছেন কি না? তারা কোনো জবাব না দিয়ে আমার জমির উপর নির্মাণ করা মার্কেটের কয়েকটি দোকানে লাল ক্রস চিহ্ন দিয়ে আমাকে সাতদিন সময় দিয়ে চলে যান।’

আওয়ামী লীগ নেতা কুতুবউদ্দিন ভূইয়া আরও বলেন, আমার মার্কেটে লাল রং ক্রস চিহ্ন এসিল্যান্ড দেওয়ার পর আমি বসে নেই। আমি বিষয়টি ভূমি মন্ত্রীকে জানিয়েছি। প্রধানমন্ত্রীকে ফোন করেছি। পরে আমার এ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর দফতর থেকে ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে ফোন দেওয়া হয়। পরবর্তীতে ডিসি ও এডিসি (রাজস্ব)কে আমার এই জায়গার কাগজপত্র দেখানোর পর তাঁরা এ ঝামেলা মিটাইয়া দিয়েছেন।

এদিকে ইউপি কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে যখন কুতুবউদ্দিন ভূঁইয়া একথাগুলো বলছিলেন তখন উপস্থিত ছিলেন অরুয়াইল ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, অরুয়াইল যুবলীগের আহবায়ক মো. বোরহান উদ্দিনসহ কয়েকজন ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের নেতা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম মোসা বলেন, অরুয়াইল বাজার এলাকায় সরকারি জায়গায় অবৈধ মার্কেট উচ্ছেদে আমরা জেলা প্রশাসনে কথা বলেছি। আমরা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব উচ্ছেদ করবো।

ইউএনও আরও বলেন, সরকারি জায়গা দখলমুক্ত করতে এসিল্যান্ড তাঁর কার্যক্রম আইন অনুযায়ী করে যাচ্ছেন এবং করে যাবেন। এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমরা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি দখল মুক্ত করবো।

Facebook Comments Box

Posted ৩:৩৭ এএম | শুক্রবার, ২৬ জুন ২০২০

The Daily Sarod |