শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ভালোবেসে ৬৫ বছরের রিকশাওয়ালাকে বিয়ে করলো অষ্টম শ্রেণির ছাত্রী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১৩ মে ২০২০   সর্বশেষ আপডেট : 4:57 am

ভালোবেসে ৬৫ বছরের রিকশাওয়ালাকে বিয়ে করলো অষ্টম শ্রেণির ছাত্রী

ভালোবেসে রিকশাওয়ালা বৃদ্ধকে বিয়ে করেছেন অষ্টম শ্রেণির এক ছাত্রী। গত রোববার কুমিল্লায় ঘটনাটি ঘটেছে।

কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ড পেরুল গ্রামের দীঘির পাড় বাড়ির শামছুল হক শামু (৬৫) পশ্চিম পেরুল গ্রামের ইমান আলীর মেয়ে মরিয়ম আক্তারকে কুমিল্লায় নিয়ে ৫ লাখ টাকা দেনমোহর ও ১ লাখ টাকা উসুল দিয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৭ নম্বর ওয়ার্ড কাজী মুজিবুর রহমানের অফিসে বিয়ে করেন।

জানা গেছে, মরিয়ম আক্তার পেরুল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া আসার সময় মরিয়ম প্রায় শামছুল হক শামুর রিকশায় করে যাতায়াত করত। যাতায়াত করতে করতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওটে। শামুর ছোট মেয়েও একই ক্লাসের ছাত্রী।

লালমাই উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত বলেন, এই ব্যাপারে আমি কিছুই জানি না। প্রথম আপনার থেকে শুনলাম, ঘটনাটি দেখে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে আজ ঘটনাটি নজরে পড়ে।

সুত্র-আমাদের সময় ডটকম

Facebook Comments Box

Posted ২:৫৬ এএম | বুধবার, ১৩ মে ২০২০

The Daily Sarod |