নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ আপডেট : 11:50 am
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামে এক প্রতিবন্ধি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকামোড়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়। নিহত শাকিল আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ ও বিজিবি জানায়, শাকিল মানসিকভাবে অসুস্থ। গত শুক্রবার থেকে সে নিখোঁজ ছিলো। পরে শনিবার রাতে সীমান্তের ভারত অংশের লংকামোড়া এলাকায় তার মরদেহ পাওয়া যায়। এরপে পরিবারের সদস্যরা গিয়ে শাকিলের মরদেহ সনাক্ত করে।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, মরদেহটি বিজিবি-বিএসএফ ও দুই দেশের পুলিশের আলোচনার মাধ্যমে মরদেহ ময়নাতদন্তের জন্য ভারতে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে শাকিল কীভাবে সীমান্তের শূন্যরেখায় গেল এবং কীভাবে তার মৃত্যু হয়েছে- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Posted ১১:৪৯ এএম | রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya