শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ভারতে নদীর পানিতে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়ার দাবি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ১৮ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 10:16 pm

ভারতে নদীর পানিতে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়ার দাবি

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের সাবরমতী নামের একটি নদীতে করোনাভাইরাস পাওয়া গেছে বলে একটি গবেষণায় দাবি করেছে গবেষকরা। এছাড়াও শহরটির কাঁকরিয়া এবং চান্দোলা হ্রদের পানিতে এই ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

সাবরমতী নদী এবং দুই হ্রদের পানির নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালায় গান্ধীনগর আইআইটি এবং জওহরলাল নেহরু ইউনিভার্সিটির (জেএনইউ) স্কুল অব এনভায়রনমেন্ট সায়েন্সের গবেষকরা। তারাই এসব জলাশয়ে করোনাভাইরাসের উপস্থিতি পেয়েছেন বলে দাবি করেন। গবেষণার ফলাফল অনুযায়ী, ভারতে এই প্রথম কোনও নদীতে করোনাভাইরাস পাওয়া গেল।

গান্ধীনগর আর্থ সায়েন্সেস বিভাগের অধ্যাপক মণীশ কুমার এ প্রসঙ্গে বলেন, নদী এবং হ্রদে করোনাভাইরাসের উপস্থিতি ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। সাবরমতী নদী থেকে ৬৯৪টি, চান্দোলা থেকে ৫৪৯ এবং কাঁকরিয়া হ্রদ থেকে ৪০২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।

মনীশ কুমার আরও বলেন, হ্রদ এবং নদীতে সারস-কোভ-২ অর্থাৎ নভেল করোনাভাইরাসের উপস্থিতি একটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। তারা প্রমাণ পেয়েছেন, প্রাকৃতিক উৎসের জলে এই ভাইরাস দীর্ঘদিন পর্যন্ত সজীব থাকতে পারে। এতদিন এই বিষয়টি অজানা থাকায়, পানিতে করোনাভাইরাস মিশে যাওয়া আটকাতে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। আইআইটি এবং জেএনইউ’র এই গবেষকরা চাইছেন সারা দেশেই এইরকমভাবে নদ-নদী ও অন্যান্য প্রাকৃতিক জলের উৎসগুলোর নমুনা পরীক্ষা করা হোক।

উত্তরপ্রদেশে গঙ্গায় বহু করোনা রোগীর দেহ ভাসতে দেখা গিয়েছিল। এ নিয়ে ভারত জুড়ে আতঙ্ক তৈরি হয়। একই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করে, নদীর পানিতে করোনাভাইরাসের অস্তিত্ব নিয়ে। সেই আশঙ্কাকে সত্যি করেই এবার সাবরমতী নদীর পানিতে মিলল করোনাভাইরাস।

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

Facebook Comments Box

Posted ১০:১৬ পিএম | শুক্রবার, ১৮ জুন ২০২১

The Daily Sarod |