শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ভারতের পশ্চিমবঙ্গে সুপার সাইক্লোন আম্ফানে ৭২জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বৃহস্পতিবার, ২১ মে ২০২০   সর্বশেষ আপডেট : 11:21 pm

ভারতের পশ্চিমবঙ্গে সুপার সাইক্লোন আম্ফানে ৭২জনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সুপার সাইক্লোন আম্ফানে ৭২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নবান্নে সাংবাদিকদের সাথে এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন তিনি।

এসময় তিনি জানান, এ পর্যন্ত কলকাতায় ১৫ জন, সুন্দরবনে ৪ জন, হুগলিতে ৩ জন, উত্তর ২৪ পরগনায় ১৭ জনের মৃত্যুর খবর এসেছে। বাড়িঘর, গাছ পড়ে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়েছে। মৃতদের পরিবারকে দুই লাখ ৫০ হাজার টাকা করে সাহায্য করা হবে।

তিনি আরও জানান, ঘূর্ণিঝড়ে পশ্চিমবঙ্গে প্রায় ১ লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা প্রায় ধ্বংস হয়ে গেছে। অনেক জায়গায় বিদ্যুৎ নেই।

বিবিসির সংবাদে বলা হয়, ১৯৯৯ সালের পর বঙ্গোপসাগরের তৈরি হওয়া প্রথম ‘সুপার সাইক্লোন’ এই আম্ফান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘূর্ণিঝড় আম্ফান পশ্চিমবঙ্গের হাজার হাজার ঘর-বাড়ি ধ্বংস করে দিয়েছে। বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড় আম্ফানের দাপটে ঘণ্টায় ১৮৫ কিমি বেগে ঝড়ো হাওয়া প্রবেশ করে পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে।

Facebook Comments Box

Posted ১১:২১ পিএম | বৃহস্পতিবার, ২১ মে ২০২০

The Daily Sarod |