শিরোনাম
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর

ভাদুঘরে দুই ভবনের মাঝে মিলল হালিমার নিথর দেহ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 3:43 pm

ভাদুঘরে দুই ভবনের মাঝে মিলল হালিমার নিথর দেহ

ব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘরের নিখোঁজের পর হালিমা আক্তার নামের এক আড়াই বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর পৌনে একটার দিকে জেলা শহরের ভাদুঘর ভূঁইয়াপাড়া থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার আমির হোসেনের মেয়ে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক জানান, নিজ বাড়ী থেকে সকাল সাড়ে ৭টার দিকে নিখোঁজ হয় হালিমা। পরে এলাকায় নিখোঁজের খবর প্রচার করে মাইকিং করা হয়। এর কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে হালিমার পরিবার জানতে পারে তাদের বাড়ি থেকে ৫’শত গজ দূরবর্তী দুইটি ভবনের মধ্যবর্তী স্থানে হালিমার মরদেহ পাওয়া গেছে।

জিয়াউল হক আরো বলেন, ধারণা করা হহচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর ফেলে রাখা হয়েছে তবে তদন্তের পর জানা যাবে কি কারণে বা কেন মারা গেছে শিশু হালিমা।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।

Facebook Comments Box

Posted ৩:৪৩ পিএম | শনিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |