সরাইল সংবাদদাতা
প্রিন্ট
বুধবার, ০৯ অগাস্ট ২০২৩
সর্বশেষ আপডেট : 10:36 pm
সামাজিক যোগাযোগমাধ্যমে হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলাম ধর্মকে নিয়ে অবমাননাকর বক্তব্যের অভিযোগে ব্লগার আসাদ নূরকে পুণরায় গ্রেপ্তার পূর্বক সর্বোচ্চ শাস্তি দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৯ ই আগস্ট) বিকালে উপজেলার শাহবাজপুরে আলোর প্রত্যাশায় শাহবাজপুর সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি শাহ্বাজপুর দ্বিতীয় গেইট থেকে শুরু হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে শাহবাজপুর প্রথম গেইট হয়ে আবার দ্বিতীয় গেইটে এসে শেষ হয়। পরে ওখানে বিক্ষোভকারীরা মিলিত হয়ে সমাবেশ করে।
সৈয়দ জুসেকের নেতৃত্বে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন, মাওলানা শাহ আ. কুদ্দুস, মাওলানা পীর আ. কুদ্দুস, মাওলানা ইয়াকুব, মাওলানা খলিলুর রহমান, মাওলানা মাহমুদ, মাওলানা সিফাত জামীল, সুহাগ, রুবেল মির্জা, আফসার খান জিহাদী, নাজমুল হাসান বাশারী,মজনু, রৌনাক খান প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, আসাদ নূর ডাস্টবিনের কীট। নাস্তিক আসাদ নূর আমাদের মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তি করেছে। আমরা ব্রাহ্মণবাড়িয়ার শাবাজপুরবাসী এর তীব্র নিন্দা জানাচ্ছি। ইন্টারপোল পুলিশের মাধ্যমে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। তার এই কর্মকাণ্ডে আমাদের প্রত্যেক মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা তার ফাঁসির দাবি জানাই।
Posted ১০:৩৬ পিএম | বুধবার, ০৯ অগাস্ট ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya