শিরোনাম
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্থগিত কেন্দ্রে পুণঃভোট ৯ জানুয়ারী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 12:56 pm

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্থগিত কেন্দ্রে পুণঃভোট ৯ জানুয়ারী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্থগিত তিনটি কেন্দ্রে পুনঃভোট আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান।

এ আসনের তিনটি কেন্দ্রে ৯ জানুয়ারি পুনরায় ভোটগ্রহণের জন্য জেলা প্রশাসককে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে।

স্থগিত তিনটি কেন্দ্র হল— যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অনিয়ম ও গোলযোগের কারণে এ তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন।

জানা যায়, এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুস সাত্তার ভূঁইয়া ধানের শীষ প্রতীক নিয়ে ৮২ হাজার ৭২৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মাঈনউদ্দিন মঈন কলারছড়া প্রতীকে ভোট পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট।

এই তিনটি কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ১০ হাজার ৫৭৪টি। আর প্রতিদ্বন্দ্বী প্রধান দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১০ হাজার ১৫৯টি।

Facebook Comments Box

Posted ৭:৪৫ পিএম | মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |