শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদল সেক্রেটারির উদ্যোগে ছিটানো হচ্ছে জীবাণুনাশক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 9:03 pm

ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদল সেক্রেটারির উদ্যোগে ছিটানো হচ্ছে জীবাণুনাশক

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক ফুজায়েল চৌধুরীর উদ্যোগে জেলা শহরের বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটানো কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শহরের টিএ রোডে দিন দক্ষিণ পাশ থেকে এই কার্যক্রম শুরু করা হয়।

ফুজায়েল চৌধুরী নিজেই কাধে স্প্রে মেশিন নিয়ে এই জীবাণুনাশক ছিটানো শুরু করেন। এসময় তাকে সহযোগি হিসেবে ছিলেন ছাত্রদল নেতা মহিবুল ইসলাম ডিকন, মোকাররম হোসেন আদি, কামরুল হাসান, শহর ছাত্রদল নেতা সিয়াম প্রমূখ।

তারা টিএ রোডের বিভিন্ন অংশ জীবাণুনাশক দেওয়া শেষে ফারুকী বাজার, আশিক প্লাজা ও ফারুকী বাজার মসজিদে স্প্রে প্রয়োগ করে।

এসময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফুজায়েল চৌধুরী বলেন, সারা বিশ্বের অধিকাংশ দেশ সহ বাংলাদেশেও মরণব্যাধি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এই মহামারী কোন ঔষধ এখন পর্যন্ত আবিষ্কার হয়নি বলে জানা গেছে। একমাত্র সচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতাই পারে এই রোগ থেকে নিরাপদ রাখতে। ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে আমারও কিছু দায়িত্ব আছে। আমি চেষ্টা করছি দলীয় ও ব্যক্তিগত ভাবে করোনা ভাইরাসের সচেতনতায় কিছু করতে। তাই আজকে জীবাণুনাশক ছিটানো কার্যক্রম শুরু করেছি। জেলা শহরের বিভিন্ন অংশে এই জীবাণুনাশক ছিটানো হবে। এছাড়াও অসহায় ও হতদরিদ্রদের পাশে দাঁড়ানো চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Facebook Comments Box

Posted ৮:৫৯ পিএম | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০

The Daily Sarod |