স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮
সর্বশেষ আপডেট : 12:08 pm
আগামী ১৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগ, মহাজোট নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলবেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনা। এদিন বিকাল ২ টায় শহরের নিয়াজ মুহাম্মদ স্কুল মাঠে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে এক বিশাল জনসভার আয়োজন করা হয়েছে।
এ কর্মসূচী বাস্তবায়নের লক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা আওয়ামীলীগের এক জরুরী সভা অনুষ্ঠিত হবে। সভায় জেলার আসনগুলোর মহাজোট প্রার্থী, জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটি, উপদেষ্টা পরিষদ, অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ম-আহবায়কদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।
Posted ১১:১৬ পিএম | সোমবার, ১৭ ডিসেম্বর ২০১৮
The Daily Sarod | Pijush Kanti Acharya