শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৬ প্রার্থীর মধ্যে ৪০ প্রার্থীর মনোনয়ন বাতিল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ০২ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 11:55 am

ব্রাহ্মণবাড়িয়ায় ৮৬ প্রার্থীর মধ্যে ৪০ প্রার্থীর মনোনয়ন বাতিল

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ায় প্রার্থীদের মনোনয়ন পত্র বাছাই শেষ হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই যাচাই-বাচাই শুরু হয়। নির্বাচনে অংশ নিতে জেলার ৬টি আসনের মোট ৮৬জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এরমধ্যে ৪০জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা ঘোষণা করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ৮ জন প্রার্থীর মধ্যে দুইজনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। তারা হলেন- বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট(বিএনএফ) প্রার্থী মঞ্জু মিয়া ১% সমর্থনে ভুয়া সাক্ষর, একই কারণে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ)আসনে ২৭ জন প্রার্থীর মধ্যে ১১ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে। বাতিলকৃতরা হলেন- জাতীয়তাবাদী দল(বিএনপি) আক্তার হোসেন খেলাপী ঋণ থাকায়, বিএনপির আবু আসিফ আহমেদ উপজেলা চেয়ারম্যান পদ থাকায়, জাকেরপার্টি জহিরুল ইসলাম জুয়েল, ইসলামিক ফ্রন্ট মহিউদ্দিন মোল্লা, স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমান, স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলম সাজু মৃত ব্যক্তি ও প্রবাসীর সাক্ষর ১% ভোটারের ভুয়া দেওয়ায়, সফিউল্লাহ (হুমায়ূন মিয়া) দেশের বাইরে থাকা প্রবাসীর ভুয়া সাক্ষর দেওয়ায়, আশরাফ উদ্দিন মন্তু সমর্থকের সাক্ষর ভূয়া দেওয়ায়, সৈয়দ তানভীর হোসেন কাউসার মৃত ব্যক্তিসহ দুইজন সমর্থকের ভূয়া সাক্ষর দেওয়া, স্বতন্ত্র মুখলেছুর রহমান, গিয়াস উদ্দিন তাহেরি মৃত ব্যক্তির ভুয়া সাক্ষর দেওয়ায় ও গণফোরামের শাহ মফিজকে হলফনামার সাথে তথ্যের গড় মিল থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনে মনোনয়ন দাখিল করা ১৬ জনের মধ্যে ১০ জন প্রার্থীতা বাতিল হয়েছে।
তারা হলেন- জাতীয়পার্টির আব্দুল্লাহ আল হেলাল পৌরসভার আপত্তি থাকায়, সৈয়দ আনোয়ার আহমেদ লিটন পৌরসভার আপত্তি ও ট্যাক্স রিটার্ন আরেকজনের, স্বতন্ত্র জামাল রানা হলফনামায় তথ্য ভূল ও মৃত ব্যক্তির সাক্ষর,
গণফোরামের তারিকুল রৌফ তথ্য ভূল, খেলাফত আন্দোলন মুজিবুর রহমান হামিদী হলফনামায় টিন নম্বর না দেয়ায়,স্বতন্ত্র বশিরুল্লাহ জুরু মৃত সমর্থকের সাক্ষর, ওমর ইউসুফ খান হলফমানায় তথ্য ভুল, স্বতন্ত্র মাইনউদ্দিন হলফনামায় অসামঞ্জস্য থাকায়, আবু হানিফ সাক্ষর ভূয়া, বিএনএফের মাহমুদুল আক্কাস হলফনামায় রিটার্ন জমা দেয়নি।

ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনে ১০জনের মধ্যে ৫ জনের বাতিল করা হয়েছে। তারা হলেন- জাতীয়তাবাদী দল (বিএনপি) সাবেক সাংসদ মুশফিকুর রহমান ফরমে ত্রুটির কারণে , বিএনপির মুসলিম উদ্দিন উপজেলা চেয়ারম্যান পদত্যাগ পত্র গ্রহণ না হওয়ায়, ন্যাশনাল পিপলস পার্টি মোঃ দেলওয়ার হোসেন ৩৬৮টাকা বকেয়া বিদ্যুৎ বিল ও ঋণ থাকায়,স্বতন্ত্র আহমদ শাহ মুর্শেদ শাহীন ঋন খেলাপী ও ফেরদুছ আক্তার ১% ভোটারের সমর্থন তালিকায় ৫জন ভোটারের ভূয়া সাক্ষর দেওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ১৫জন প্রার্থী। এর মধ্যে ৬টি বাতিল করা হয়েছে। এর মধ্যে বিএনপির কাজি নাজমুল হোসেন তাপস ঋণ খেলাপীর অভিযোগে, জাতীয়পার্টি কাজি মামুনূর রশিদ হলফনামায় মামলা কথা না লিখায়, একে এম মমিনুল হক সাঈদ আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে দলীয় নামে জমা দেওয়ায়, নজরুল ইসলাম ভূঁইয়া দুইজন ভোটারের ভূয়া সাক্ষর জমা দেয়ায়, ইসলামী ঐক্যজোটের মাওলানা মেহেদী হাসানের আয়ের উৎস উল্লেখ্য না করায়, স্বতন্ত্র সাঈদুল হক সাঈদ ভোটারের ভুয়া সাক্ষর করায় বাতিল করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ১০জন প্রার্থী। এর মধ্যে ৬ জনের বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিলকৃতরা হলেন- বিএনপির আব্দুল খালেক হলফনামায় মামলার তথ্য গোপন করায়,জিয়াউদ্দিন বিএনপির দলীয় মনোনয়ন পত্রে মহাসচিবের সাক্ষর ঘষাঘষি করায়, বিএনপির রফিক শিকদার মনোনয়নের সাথে আয়কর রিটার্ন দাখিল না করায়,জাসদ কে এম জাবির আয়করের রিটার্নের অফিস কপি দাখিল না করায়, স্বতন্ত্র প্রার্থী কবির হোসেন ১% ভোটারের তালিকা না দেওয়ায়, জাতীয়পার্টি বেগম জেসমিন নূর বেবী হলফনামা ত্রুটিপূর্ণ থাকায় বাতিল হয়েছে।

এসময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার হায়াত উদ দৌলা খান বলেন, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা তিন দিনের মধ্যে আপিল করতে পারবেন। যাদের বৈধতা আছে অথচ তারা নির্বাচনে অংশ গ্রহণ করতে চান তারা ৯ ডিসেম্বরের ভেতরে মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।

Facebook Comments Box

Posted ৭:৪০ পিএম | রবিবার, ০২ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |