ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শাহাদাতের উপর হামলাকারী আটক

জৈষ্ঠ্য প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ০১ জুন ২০২১   সর্বশেষ আপডেট : 10:13 pm

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শাহাদাতের উপর হামলাকারী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শাহাদৎ হোসেনের হামলার ঘটনায় মো. রোমান মিয়া (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০১ জুন) সন্ধ্যায় তাকে শহরতলীর বিরাসার এলাকা থেকে আটক করা হয়।

আটক রোমান মিয়া জেলা শহরের কাজীপাড়ার রউফ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, ‘সাংবাদিক শাহাদাতের উপর হামলাকারিকে শহরের বিরাসার থেকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে’।

এর আগে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্লাটফরমে একটি মানববন্ধনের কর্মসূচি চলাকালে সাংবাদিক শাহাদাৎ হোসেনের উপর হামলার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য সংবাদ কর্মীরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।

আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শাহাদাতের উপর হামলা

প্রত্যক্ষদর্শী ও জানায়, ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডবে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন চালুর দাবিতে মঙ্গলবার মানববন্ধনের আয়োজন করে সচেতন ব্রাহ্মণবাড়িয়াবাসী। মানববন্ধনে আওয়ামীলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে। এই সংবাদ সংগ্রহ করতে জেলা শহরের অন্যান্যদের সাথে সাংবাদিকদের সাথে শাহাদৎ হোসেনও রেলওয়ে স্টেশনে যান। সেখানে সৈনিকলীগ নেতা জুম্মানের ভাই রোমান শাহাদাতের উপর হামলা করে।

এদিকে, এই সাংবাদিক শাহাদৎকে মারধরে ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ঘটনার পর পরই তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে জড়ো হন সকল সাংবাদিকরা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনিসুর রহমান সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকতারা হাসপাতালে দেখতে আসেন। এসময় তারা হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।

Facebook Comments Box

Posted ১০:১৩ পিএম | মঙ্গলবার, ০১ জুন ২০২১

dainiksarod |