স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 10:33 pm
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে এক সাংবাদিকের বাসায় চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে শহরের পাইকপাড়া মহল্লায় দৈনিক যুগান্তর ও যমুনা টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলামের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সাংবাদিক শফিকুল ইসলাম জানান, পাইকপাড়া এলাকার মালেক-খায়ের প্লাজা নামে একটি বহুতল ভবনের ছয়তলায় ভাড়া থাকেন তিনি। সন্ধ্যায় তিনি পেশাগত কাজে বাসা থেকে বের হন। এরপর রাত সাড়ে ৮টার দিকে তাঁর স্ত্রীও ঘরের কাজে বাসা থেকে বের হন। ঘণ্টা খানেক পর বাসায় এসে দরজা খোলে দেখেন ঘরে জিনিসপত্র সব এলোমেলো। ভেতরে ঢুকে দেখেন ওয়্যারড্রোব ও আলমিরা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র কে বা কারা চুরি করে নিয়ে গেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ১নং ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। চুরি যাওয়া মালামাল উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
Posted ১০:৩০ পিএম | শুক্রবার, ১৫ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya