স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০২ জানুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 10:51 pm
আগামী ১২ জানুয়ারি থেকে ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু করতে যাচ্ছে ভারতীয় হাইকমিশন।
বুধবার (২ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় হাইকমিশন এ তথ্য জানায়।
প্রান্তিক ও দূরবর্তী এলাকাসমূহে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা চাহিদা পূরণ ও ভিসাপ্রাপ্তি সহজতর করার লক্ষ্যে এই ভিসা আবেদন কেন্দ্র চালু করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অংশে ৯টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র চালু রয়েছে। ৬ জানুয়ারী থেকে ১২ জানুয়ারী পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়াসহ দেশে ৬টি নতুন আবেদন কেন্দ্র চালু হচ্ছে। এগুলো সহ ভিসা আবেদন কেন্দ্রের সংখ্যা দাঁড়াবে ১৫টিতে। ভারতীয় স্টেট ব্যাংকের সহযোগিতায় এই ভিসা আবেদন কেন্দ্র চালু হচ্ছে।
এর ফলে ব্রাহ্মণবাড়িয়ার আশপাশ এলাকার ভারত গমনেচ্ছুদের আর ঢাকায় এসে ভিসা করার ভোগান্তি পোহাতে হবে না।
Posted ১০:৫১ পিএম | বুধবার, ০২ জানুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya