শিরোনাম
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়ায় বাসপাচায় পথচারী নিহত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 9:34 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বাসপাচায় পথচারী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারানো বাসের নিচে চাপা পড়ে নাসরিন (১৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলা সদরের বিরাসার এলাকার কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসরিন জেলার বিজয়নগর উপজেলার চরইসলাসপুর ইউনিয়নের দত্তখোলা গ্রামের জহির মিয়ার মেয়ে। তিনি জেলা সদরের নাটাই এলাকায় তাঁর আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।
এ ঘটনায় হোসনা বেগম (৩৫) নামে আহত আরেক পথচারীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মার্কাসপাড়া এলাকার মাহবুব আলমের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, বিকেলে জেলা সদরের কাউতলি বাসস্ট্যান্ড থেকে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহি লোকাল বাস সরাইল-বিশ্বরোড যাওয়ার পথে বিরাসার এলাকার কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাসরিন মারা যান। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসের চালক ও তাঁর সহযোগী পালিয়ে যাওয়ায় তাঁদের আটক করতে পারেনি পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. সারওয়ার দুর্ঘটনার বিষয়টি  করেছেন।

Facebook Comments Box

Posted ৯:৩৪ পিএম | মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯

The Daily Sarod |