শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 7:14 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নির্বাচনের আগে সংসদ ভেঙ্গে দেয়া, অবাধ-নিরপেক্ষ ও অংশগ্রহনমূলক নির্বাচন এবং সংখ্যানুপাতিক পদ্ধতি চালুসহ নির্বাচনী ব্যবস্থা সংস্কারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট।

আজ বৃহস্পতিবার বিকেলে স্থানীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি শাহরিয়ার মোঃ ফিরুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সহ-সম্পাদক আসমা খানম, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আহম্মেদ হোসেন প্রমূখ। এ সময় বক্তারা জোট-মহাজোটের বাইরে বাম গণতান্ত্রিক বিকল্প গড়ে তুলতে সকলের প্রতি উদাত্ত আহŸান জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box

Posted ৭:১৪ পিএম | বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮

The Daily Sarod |