স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 2:00 pm
সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে পাঠ্য পুস্তক বিতরণ উৎসবের আয়োজন করা হয়।

জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁনের সভাপতিত্বে উৎসবে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র ,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিক ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস প্রমূখ।

এবার ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলার ৮ লক্ষ ৪৪ হাজার ৭৮২ জন শিক্ষাথীর মাঝে ৬৫ লক্ষ ৯ হাজার ৮৮১টি বই বিতরন করা হয়েছে। এর মধ্যে প্রাথমিকের ৫ লক্ষ ২৪ হাজার ৫৯৬ জন শিক্ষার্থীর মাঝে ২৫ লক্ষ ৫২হাজার ৯২০টি এবং মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার ৩লক্ষ ২০হাজার ১৮৬হাজর শিক্ষার্থীদের মাঝে ৩৯ লক্ষ ৫৬হাজার ৯৬১টি বই বিতরণ করা হয়েছে।
Posted ১:৫৬ পিএম | মঙ্গলবার, ০১ জানুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya