স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ১১ ফেব্রুয়ারি ২০১৯
সর্বশেষ আপডেট : 8:32 pm
মাদক বিরোধী অভিযান শুরু করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ। অভিযানের প্রথম দিনে সদর মডেল থানা পুলিশ ৯৭ বোতল ভারতীয় এসকফ সিরাপ ও ৫ বোতল বিদেশী মদসহ মোহাম্মদ শরীফ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার বিকেল ৫টার দিকে পৌর এলাকার পশ্চিম পাইকপাড়া বোডিং মাঠ এলাকায় অভিযানে মাদকসহ তাকে আটক করা হয়। সে ওই এলাকার সাজিদুর রহমানের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির জানান, গোপন সংবাদে ভিত্তিতে শহরের পশ্চিম পাইকপাড়ায় বোডিং মাঠ এলাকার মোহাম্মদ শরীফের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তল্লাশী করে ৯৭ বোতল এসকফ ও ৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। মাদক রাখা ও বিক্রির অভিযোগে আটক করা হয় মোহাম্মদ শরীফ নামের একজনকে। অভিযানে নেতৃত্বে ছিলেন সদর মডেল থানার ওসি সেলিম উদ্দিন।
অপর এক অভিযানে খাঁটিহাতা বিশ্বরোড এলাকা থেকে ১৫পিছ ইয়াবা সহ সানাউল্লাহ, আরিফ ও মিজান নামের ৩জনকে আটক করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির বলেন, মাদক উদ্ধার ও এর সাথে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে দৃঢ় অবস্থান নিয়েছে সদর থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে অভিযান চলবে। এই অভিযানে সফলতা আনতে গণমাধ্যম কর্মীসহ সমাজের সকল পর্যায়ের মানুষের তথ্য দিয়ে সহযোগিতার করার আহবান জানান অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল কবির।
রাফি/
Posted ৮:২২ পিএম | সোমবার, ১১ ফেব্রুয়ারি ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya