শিরোনাম
অ্যাসোসিয়েট টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিচ্ছে এমটিবি লিটারে ৩ টাকা বেড়েছে সয়াবিন তেলের দাম ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা প্রতীকের প্রচারণায় ককটেল হামলার অভিযোগ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০২১   সর্বশেষ আপডেট : 12:35 am

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা প্রতীকের প্রচারণায় ককটেল হামলার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনের আওয়ামী লীগের প্রার্থীর নৌকা প্রতীকের প্রচারণায় ককটেল হামলা অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার পশ্চিম পাইকপাড়ায় চকলেট ফ্যাক্টুরীর মোড়ে এই ঘটনায় ঘটে। এই ঘটনায় সদর উপজেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক রাব্বি ও পৌর ছাত্রলীগের সদস্য সাব্বির নামের দুই ছাত্রলীগের নেতা আহত হয়েছে বলে অভিযোগ করা হয়।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন জানান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম বিল্লাহ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের পক্ষে পাইকপাড়ায় গণসংযোগ করছিলেন। পাইকপাড়ায় চকলেট ফ্যাক্টুরীর মোড়ে আসলে দুইদিক দিয়ে ককটেল হামলা করে। এসময় দুইটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত হয়েছে দুইজন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখান থেকে অবিস্ফোরিত দুইটি ককটেল উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তদন্ত করা হচ্ছে ও অভিযোগ পেলে আইননুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box

Posted ১২:৩৫ এএম | শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০২১

The Daily Sarod |