শিরোনাম
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার রুহুল কবির রিজভীকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: আশুগঞ্জকে হারিয়ে ফাইনালে পৌরসভা জার্মানিতে পদার্থবিজ্ঞানে ‘শিক্ষার্থী পুরস্কার ২০২৬’ পেলেন মেধাবী ছাত্রী মাহাজাবিন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান ব্রাহ্মণবাড়িয়ার সঞ্চিতা হক দেশে আবারও কমল সোনার দাম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে কসবাকে হারিয়ে ফাইনালে আখাউড়া আখাউড়ায় ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষে আহত ১০, এমপির অফিস ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় কিশোর নিহত (ভিডিও সহ)

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮   সর্বশেষ আপডেট : 1:37 pm

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী সহিংসতায় ইসরাইল মিয়া(১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। রোববার বেলা ১১টায় সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের রাজঘর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের সাঈদ মিয়ার ছেলে।

এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। আহতরা হলেন- রাসেল মিয়া (২৬), জাবেদ মিয়া (১৭) ও আলমগীর মিয়া (৫৫)। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় রাসেলকে ঢাকায় প্রেরন করা হয়েছে।

Brahmanbaria election Murder_news-30.12.2018 (1)

নিহত ইসরাইলের বাবা সাঈদ মিয়া জানান, ইসরাইল স্থানীয় আওয়ামীলীগের একজন কর্মী। সকালে সে ভোট কেন্দ্র দেখতে যায়। আমিও ভোট দিতে গিয়েছিলাম। ভোট দিয়ে বাড়িতে ফেরার পর জানতে পারি, ভোট কেন্দ্রে গুলোযোগ সৃষ্টি হলে তার ছেলে গুলিতে মারা যায়। কার গুলিতে মারা গেছে তিনি কিছু জানেন না বলে তিনি জানান।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আনোয়ার হোসেন খাঁন জানান, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের আওয়ামীগ মনোনীত মহাজোট প্রার্থী উবায়দুল মোকতাাদির চৌধুরী এমপি ওই ভোট কেন্দ্রে গেলে একদল দুস্কৃতিকারী তার উপর হামলার চেষ্টা করে। এ সময় সৃষ্ট গোলযোগের সময় কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. শওকত হোসেন জানান, গুলিতে নিহত হয়েছে ইসরাইল।

Facebook Comments Box

Posted ১:৩৭ পিএম | রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮

The Daily Sarod |